সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সরকারি জমিতে সচিবদের ফ্ল্যাট বরাদ্দ: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ জুন, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি জমিতে ফ্ল্যাট বরাদ্দ নিয়ে আলোচিত ইস্যুতে তদন্ত শুরু করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব এহসানুল হককে। অপর দুই সদস্য হচ্ছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব।

রোববার (১৫ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সেতু বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট ফ্ল্যাট প্রকল্পের নির্মাণ ও হস্তান্তর কার্যক্রম স্থগিত রাখতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান সেতু বিভাগকে তিন কার্যদিবসের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, বরাদ্দপ্রাপ্তদের এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কী পদ্ধতিতে, কী ভিত্তিতে এবং কার নামে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে—তা খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম হয়েছে কি না এবং থাকলে কারা দায়ী, তা চিহ্নিত করবে কমিটি। পাশাপাশি বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা পূর্বে রাজউক বা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে জমি বা ফ্ল্যাট পেয়েছেন কি না, তাও যাচাই করা হবে।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বাস্তবায়নাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কেনা জমির ১ দশমিক ১৫ একর জায়গায় সচিব ও কর্মকর্তাদের জন্য চারটি ভবন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে তিনটি ভবন বরাদ্দ দেওয়া হয়েছে সচিব ও উচ্চপদস্থ আমলাদের জন্য, যেখানে ১৬৮টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ১৪০টি ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্য একটি ভবনে সেতু বিভাগের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১২টি ফ্ল্যাট রাখা হয়েছে। এসব ভবন নির্মিত হচ্ছে উত্তরা মডেল টাউনের তৃতীয় ধাপের দিয়াবাড়ি এলাকায়। সেতু কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনকারী অনেক সচিব ও প্রভাবশালী আমলারা এখানে ফ্ল্যাট পেয়েছেন।

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সচিব ও সচিব পদমর্যাদার ৩২ জন কর্মকর্তা ফ্ল্যাট পেয়েছেন। তাঁদের মধ্যে চারজন এখনো চাকরিতে রয়েছেন, দুজন চুক্তিভিত্তিক নিয়োগে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকে কর্মরত এবং বাকিরা অবসরে গেছেন। বরাদ্দপ্রাপ্তদের তালিকায় অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন।

এমনকি, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন ও ব্যক্তিগত কর্মকর্তারাও এসব ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ফ্ল্যাট পাওয়া অনেক কর্মকর্তা এর আগেও রাজউকের প্লট পেয়েছেন—ফলে সরকারি সুযোগ-সুবিধার দ্বৈত ভোগ করছেন তাঁরা।

উল্লেখ্য, ২০১০ সালে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এখনো সম্পূর্ণ হয়নি। এই প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে।

৩৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন