সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

দুবাইয়ের ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন, নেই প্রাণহানির ঘটনা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৫ জুন, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় অবস্থিত ৬৭ তলা আবাসিক ভবন ‘মারিনা পিনাকল’-এ শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় রাত দেড়টার দিকে ভবনে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুবাই সরকারের মিডিয়া অফিস (ডিএমও) এক্স প্ল্যাটফর্মে জানায়, আগুন লাগার পর ভবনের ৭৬৪টি ফ্ল্যাট থেকে মোট ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষিত দলগুলো প্রতিটি ইউনিট তল্লাশি চালিয়েছে।

রাত ১টা ৪৪ মিনিটে ডিএমও প্রথম জানায়, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এরপর রাত ২টা ৯ মিনিটে জানানো হয়, উদ্ধারকৃতদের চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম কাজ করছে। রাত ২টা ২১ মিনিটে তৃতীয় পোস্টে জানানো হয়, কেউ আহত না হলেও, ভবনের নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্বেও ঘটেছে এমন ঘটনা
এই প্রথম নয়, এর আগেও মারিনা পিনাকলে আগুন লেগেছিল। ২০১৫ সালের মে মাসে ভবনের ৪৭তম তলায় একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা পরে ৪৮তম তলায় ছড়িয়ে পড়ে। সে সময়ও দুবাই সিভিল ডিফেন্সের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছিল।

সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে ভবন নির্মাতা প্রতিষ্ঠান। স্থানীয় প্রশাসন পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন