সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির উদ্যোগে মাংস বিতরণ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ১৪ জুন, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদের আনন্দে ভাগ বসাতে পাবনার চাটমোহরে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার পরিষদ চত্বরে আয়োজিত ‘কুরবান প্রজেক্ট’-এর আওতায় ১১৫ জন সুবিধাভোগীর হাতে এক কেজি করে গরুর মাংস তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মাংস বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি ও সাংবাদিক পবিত্র তালুকদার, সদস্য সোহান হোসেন, আলমগীর হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, “প্রতি বছর আমরা দেশের বিভিন্ন প্রান্তের হতদরিদ্রদের মাঝে কুরবানির মাংস বিতরণ করে থাকি। অনেক মানুষ আছেন যারা ঈদের দিনেও মাংস জোগাড়ে হিমশিম খান, সারাদিন ঘুরে বেড়িয়ে রাতে সামান্য মাংস পেয়ে রান্না করে খান। তাদের কথা মাথায় রেখেই ঈদের নামাজের পর কুরবানি দিয়ে সেই মাংস তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।”

সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা জানিয়েছেন, এই মাংস পেয়ে তাদের ঈদের আনন্দ আরও বৃদ্ধি পেয়েছে।

৬২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন