সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে পুশ-ইন, গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবির কঠোর পদক্ষেপ

আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদ-উল আযহাকে কেন্দ্র করে কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের নিরাপত্তা জোরদার করতে, পুশ-ইন, গরু চোরাচালান এবং পশুর চামড়া পাচার রোধে বিজিবি ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার প্রাগপুর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন, দেশের খামারিদের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীলতা বজায় রাখতে সীমান্তে অতিরিক্ত টহল, অস্থায়ী চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অপারেশন চালু করা হয়েছে।

এছাড়া, ঈদের পর কোরবানির চামড়া পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। প্রয়োজনীয় স্থানে মোবাইল চেকপোস্ট ও ভ্রাম্যমাণ টিম মোতায়েন করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক, লিখিত ও মৌখিক প্রতিবাদ ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও সাধারণ জনগণের শান্তিপূর্ণ ঈদ উদযাপনের পরিবেশ তৈরির লক্ষ্যে মাদক ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

৪৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন