সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশএকদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

নবীনগরে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ-কুমিল্লা সড়কের ইব্রাহিমপুর বাঁশবাজার এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—নবীনগর উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া এবং ফেনীর দক্ষিণ ফরাদনগর গ্রামের আবু খায়েরের ছেলে নুরুল আলম। তিনজনই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় সড়কে কুয়াশা ও গতি সীমা না মানার কারণে সংঘর্ষের তীব্রতা বেশি ছিল। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধারকাজ চালানো হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৪৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন