সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

চাটমোহরে প্রথমবারের মতো ৬৮ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাটমোহর উপজেলার ইতিহাসে এক অনন্য মাইলফলক রচিত হয়েছে। প্রথমবারের মতো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৮ জন মেধাবী শিক্ষার্থী দেশের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বিরল কৃতিত্বের নজির গড়েছে।

এই শিক্ষার্থীদের কেউ ভর্তি হয়েছেন বুয়েট, কেউ রুয়েট, আবার কেউ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী-এর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান পান্না, রাকিব হাসান, ও শাহরিয়ার তানভীর শোভন।

অনুষ্ঠানে বক্তব্যে ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন,

“একটি উপজেলার এত সংখ্যক শিক্ষার্থীর দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ পাওয়া সত্যিই ব্যতিক্রমধর্মী ঘটনা। আমি চেষ্টা করেছি এই মেধাবীদের সামান্য হলেও মূল্যায়ন করতে। সবচেয়ে ভালো লেগেছে যখন দেখেছি, অগ্রজদের সাফল্যের এই উদাহরণ অনুজ শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ ছড়িয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সন্তানের সাফল্যে কেঁদে ফেলেন। শিক্ষকদের চোখেও ছিল গর্বের অশ্রু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত হয়ে অনুপ্রাণিত হয় কৃতীদের গল্পে।

স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল ইউএনও’র এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার ঝড় উঠেছে এই সংবর্ধনা ঘিরে। অনেকেই বলছেন, এমন উদ্যোগ নিয়মিত হলে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ও অনুপ্রেরণার একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে।

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন