সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

বেচাকেনার ভিড়ে জমজমাট হাট, দাম নিয়ে বিক্রেতার মুখে হতাশা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা, বিশেষ করে দুপুর গড়ালেই ভিড় বেড়ে যাচ্ছে চোখে পড়ার মতো।

তবে দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে বিক্রেতাদের মধ্যে। তাদের অভিযোগ, খরচ বেশি হলেও প্রত্যাশামতো দাম মিলছে না। অন্যদিকে ক্রেতারা বলছেন, একটু খুঁজে দেখলে বাজেট অনুযায়ী ভালো গরু পাওয়া যাচ্ছে।

গতকাল বুধবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি, ভাটারা সুতিভোলা ও উত্তর শাহজাহানপুরের তিনটি অস্থায়ী পশুর হাট ঘুরে দেখা গেছে—হাটে রয়েছে মানুষের ভিড়, দরদাম চলছে পুরোদমে। বিক্রির দিক থেকে সবচেয়ে বেশি চলছে মাঝারি আকৃতির গরু। এসব গরুর দাম ১ লাখ ২০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে।

কাদা-পানিতেই গরু কেনার ভিড়
উত্তর শাহজাহানপুরের হাটে কাদা ও দুর্গন্ধের মাঝেও চলছে গরু কেনাবেচা। রাস্তা ও মাঠজুড়ে পশুর বর্জ্য, পানি জমে চলাচলে ভোগান্তি। তবুও সিরাজগঞ্জ থেকে আসা খামারি মিজানুর রহমান জানালেন, “১ লাখ ৮০ হাজার টাকায় দুটি গরু বিক্রি করেছি, মোটামুটি দাম পাচ্ছি।”

বড় হাট বন্ধ, বিকল্প হাটে চাপ
ঢাকা দক্ষিণে এ বছর ৮টি হাট বসেছে। বনশ্রী ও আফতাবনগরের বড় দুটি হাট উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ থাকায় আশপাশের হাটে চাপ বেড়েছে। এর মধ্যে শাহজাহানপুরের হাটেই বনশ্রী ও আফতাবনগরের অনেক বাসিন্দা ভিড় করছেন। খিলগাঁওয়ের আবদুর রহিম জানান, “এবার একটু আগে গরু কিনে নিলাম, শেষ মুহূর্তে দাম বেশি পড়ে কিংবা ভালো গরু পাওয়া যায় না।”

উত্তর সিটিতে বিকেল থেকে কেনাবেচা চাঙা
ঢাকা উত্তর সিটির ভাটারা ও দিয়াবাড়ি হাটে বিকেলের পর থেকে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। ভাটারার হাটে গরু কিনতে আসা রিয়াজ হোসেন বলেন, “প্রথমে দুই লাখ চেয়েছিল, শেষে দেড় লাখ ৫৫ হাজার টাকায় মাঝারি একটা গরু কিনলাম।”

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় গরুর চেয়ে ছোট-মাঝারি গরুতেই আগ্রহ বেশি। কুমিল্লার ব্যবসায়ী আজম মিয়া ১৭টি গরু নিয়ে এসেছিলেন, বিক্রি করেছেন তিনটি—প্রতিটির দাম ১.৫ থেকে ২ লাখ টাকা।

৭০ হাজার গরু দিয়াবাড়ি হাটে
উত্তরা দিয়াবাড়ি হাটে বুধবার বিকেলে ক্রেতার চাপ ছিল সবচেয়ে বেশি। খোলা জায়গায় বসা এ হাটে পরিবার-পরিজন নিয়ে অনেকে এসেছেন কোরবানির পশু কিনতে। হাটের ইজারাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ আসলাম জানান, শুধু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এক হাজারের বেশি গরু বিক্রি হয়েছে। হাটে এখনো প্রায় ৭০ হাজার গরু রয়েছে।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন