সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

কাতারে এশিয়ান মেগা কনসার্টে জেমস ও দেশের তারকাবহর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস তার সংগীতযাত্রায় একের পর এক দেশ-বিদেশে কনসার্ট করে চলেছেন।

সেই ধারাবাহিকতায় এবার তিনি যাচ্ছেন কাতারে, যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন ‘এশিয়ান মেগা কনসার্ট’। এই আয়োজনে শুধু জেমসই নন, তার সঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের আরও একঝাঁক তারকা শিল্পী।

আগামী ৭ জুন কাতারের এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটার, সানাইয়া প্রাঙ্গণে বসবে এই বর্ণাঢ্য সংগীতের আসর। এতে জেমসের পাশাপাশি পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ইয়ামিন হক ববি, গায়িকা বেইলি আফরোজ, রিপা, অভিনেতা এজাজআরফান, এবং নৃত্যশিল্পী ইউসুফ খান-সহ আরও অনেকে।

দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট নামে একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এ আয়োজনের পৃষ্ঠপোষক। আয়োজকরা জানান, কাতারে জেমসের বিপুলসংখ্যক ভক্ত রয়েছেন যারা দীর্ঘদিন ধরে তার সরাসরি পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিলেন। সেই চাহিদা মেটাতেই এ কনসার্টের আয়োজন, যেখানে সংগীতের সঙ্গে থাকবে নৃত্য, অভিনয় আর তারকাদের একঝলক সরাসরি উপস্থাপন।

জানা গেছে, কনসার্টের দিন স্থানীয় সময় বিকেল ৩টা থেকে গেট খুলে দেওয়া হবে, আর অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। উপস্থাপনায় থাকছেন আরশিয়া আলম

শিল্পীদের ভাষায়, প্রবাসী বাঙালিদের জন্য বাংলা গান এবং দেশের তারকাদের সরাসরি দেখা মানে এক আবেগময় অভিজ্ঞতা। তাই এই কনসার্টে তারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।

এদিকে, জেমস কেবল কনসার্টেই ব্যস্ত নন, তার নতুন গান নিয়েও চলছে প্রস্তুতি। শিগগিরই প্রকাশ পাবে একাধিক নতুন গান, যা নিয়ে শ্রোতাদের আগ্রহ তুঙ্গে।

এর আগে, জেমস সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দেশের বিভিন্ন শহরে সফলভাবে কনসার্ট করেছেন। চলতি বছর তিনি অংশ নিয়েছেন তারুণ্যের উৎসব, স্বাধীনতা কনসার্ট, এবং বিজয় দিবসের ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজনেও। প্রতিবারের মতোই, সেখানেও ছিল শ্রোতাদের উন্মাদনা আর ভালোবাসা।

‘এশিয়ান মেগা কনসার্ট’ তাই শুধু একটি কনসার্ট নয়—এটি হতে চলেছে প্রবাসে বাংলা সংস্কৃতি ও তারকাদের মিলনমেলা।

৪১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন