সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশজয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

আজ সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ জুন, ২০২৫ ৩:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও তাদের করা আপিলের রায় আজ ঘোষণা করবে হাইকোর্ট।

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে মামলাটির ওপর দীর্ঘ শুনানি শেষে গত মে মাসে আদালত আজকের দিনটিকে রায়ের জন্য নির্ধারণ করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকারসহ একাধিক আইন কর্মকর্তা অংশ নেন। অন্যদিকে, আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, বিচারপতি (অব.) মনসুরুল হক চৌধুরী, শেখ মো. জাহাঙ্গীর আলম ও দুলাল মল্লিক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার জানান, রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের রায় বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। অপরদিকে ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, প্রদীপকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তার বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ নেই। ফলে তাকে খালাস দেওয়ার আবেদন জানানো হয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা। ওই ঘটনায় করা মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন টেকনাফ থানার এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব এবং স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।

রায়ের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হিসেবে মামলার যাবতীয় নথি হাইকোর্টে প্রেরণ করা হয় এবং আসামিরাও আপিল ও জেল আপিল করেন। পরে প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি শুনানির জন্য নির্ধারিত বেঞ্চে প্রেরণ করা হয়।

হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পর আজ উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে এই বহুল আলোচিত মামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে।

৪৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন