সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

মাতারবাড়ি প্রকল্পে জাপানের বড় বিনিয়োগ, চীনা উদ্যোক্তাদেরও বাংলাদেশে আহ্বান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ জুন, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পে জাপান বড় ধরনের বিনিয়োগ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, মাতারবাড়ি উন্নয়ন নিয়ে মাস্টার প্ল্যান বাস্তবায়নে জাপান অংশীদার হিসেবে কাজ করবে। প্রকল্পের জন্য নির্ধারিত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের একটি বড় অংশ জাপান সরকার দেবে। এ ছাড়া জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগে তাদের আগ্রহ দেখা গেছে। সফরের মূল উদ্দেশ্য ছিল এই আগ্রহকে আরও উৎসাহিত করা।

তিনি আরও জানান, জাপানের প্রধান বিনিয়োগ সংস্থা ‘জেটরো’র সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি, জাপানে বাংলাদেশি শ্রমিক পাঠানো এবং ম্যানপাওয়ার মার্কেটে কাজের সুযোগ নিয়েও সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী পাঁচ বছরে জাপান এক লাখ বাংলাদেশি কর্মী নিতে চায় বলে জানান তিনি। কর্মী পাঠানোর ক্ষেত্রে ভিসা জটিলতা দূর করতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এবং সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ।

অন্যদিকে, চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “বাংলাদেশে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট এবং তথ্যপ্রযুক্তি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। চীনা উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করলে দেশটি একটি কার্যকর উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে পারে।”

ড. ইউনূস জানান, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে এবং এই তরুণ জনশক্তি কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রস্তুত। এই জনসম্পদকে কাজে লাগাতে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সম্মেলনে চীনের ১০০টি কোম্পানির প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশের সম্ভাবনাময় খাতে চীনা বিনিয়োগ আকর্ষণ করা।

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন