সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশলক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

ইরানকে পরমাণু চুক্তির নতুন প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১ জুন, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র নতুন একটি পরমাণু চুক্তির প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে। শনিবার (৩১ মে) হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে ওমানের মধ্যস্থতায় এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি তেহরান সফরে এসে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন।

এমন সময় এই প্রস্তাব পাঠানো হলো, যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) প্রকাশ করেছে যে, ইরান ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়াম মজুত করেছে—যা বেসামরিক চাহিদার তুলনায় অনেক বেশি। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্রয়োজন ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট বলেন, “বর্তমান পরিস্থিতিতে এই চুক্তিতে সম্মতি দেওয়া ইরানের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ।” তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে একটি বিস্তারিত ও গঠনমূলক প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে, যদিও এর পূর্ণ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে, ইরানের প্রতিক্রিয়া জানিয়ে আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, “জাতীয় স্বার্থ, নীতি ও জনগণের অধিকারকে গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দেওয়া হবে।”

IAEA তাদের প্রতিবেদনে সতর্ক করে বলেছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে, যা দিয়ে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ইরান এখন বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রহীন দেশ, যারা এত উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন করছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মিলে IAEA-এর বোর্ড অব গভর্নরস বৈঠকে ইরানের বিরুদ্ধে অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) লঙ্ঘনের অভিযোগ আনতে পারে।

তবে তেহরান এই প্রতিবেদনকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যা দিয়ে জানিয়েছে, যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে।

এর আগে ২০১৫ সালে স্বাক্ষরিত ‘জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (JCPOA)’ থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটি বাতিলের পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সময় থেকেই ইরান তাদের পরমাণু কার্যক্রম জোরদার করে।

বর্তমানে আলোচনার মাধ্যমে নতুন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হলেও দুই পক্ষের মধ্যে এখনও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। বিশেষ করে, ভবিষ্যৎ চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখা নিয়ে দ্বিধা রয়েছে।

IAEA-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ইরান প্রতি মাসে একটি পরমাণু বোমা তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদন করছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

৩৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন