সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশপরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

কুরিয়ারে নকল বিড়ি পাঠানোর চেষ্টা: ১০ লাখ টাকার মালামাল জব্দ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ১ জুন, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ নকল বিড়ি পাঠানোর সময় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিড়ি জব্দ করেছে পুলিশ ও কাস্টমস বিভাগ।

শুক্রবার (৩০ মে) রাতে ঈশ্বরদী থানার পাশে এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিস অফিসের সামনে থেকে এসব বিড়ি উদ্ধার করা হয়। অভিযানের সময় একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত যানবাহন) গাড়িও জব্দ করা হয়েছে।

কাস্টমস ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং ঈশ্বরদী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভুটভুটি করে আনা ১৫ কার্টন ও ১৫ বস্তা নকল বিড়ি জব্দ করা হয়, যেগুলো কুরিয়ারে পাঠানো হচ্ছিল।

উদ্ধারকৃত বিড়িগুলোর মধ্যে রয়েছে, পাঁচ লাখ শলাকা নকল ‘আকিজ’ বিড়ি, চার লাখ ৮০ হাজার শলাকা নকল ‘বাঁশি’ বিড়ি এবং আড়াই লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত ‘বকুল’ বিড়ি। সবক'টির বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কেউ আটক না হলেও আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম। তিনি বলেন, “জব্দকৃত বিড়িগুলো ঈশ্বরদী কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।”

পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিড়ি তৈরি করে কুরিয়ারযোগে সরবরাহ করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এটি গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন