সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ময়মনসিংহে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

রবিবার, ১ জুন, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল ও ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মারা গেছে দুটি গবাদিপশুও।

শনিবার (৩১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের সোহাগ মিয়া (৩২), নান্দাইল উপজেলার কামালপুর গ্রামের শিশু সাইদুল হক (১২) এবং ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ গ্রামের শফিকুল ইসলাম (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ব্রহ্মপুত্র নদের চরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান কৃষক সোহাগ মিয়া। এ সময় তার সঙ্গে থাকা একটি গাভি ও একটি বাছুরও বজ্রাঘাতে মারা যায়।

অন্যদিকে, একই সময় বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে খেলার সময় বজ্রপাতে আহত হয় শিশু সাইদুল হক। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিকেল তিনটার দিকে বজ্রপাতে মারা যান রাজমিস্ত্রী শফিকুল ইসলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে আমগাছের নিচে পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত শফিকুল বিদ্যানন্দ ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক দপ্তরি ইউনূস আলীর ছেলে।

শফিকুলের চাচাতো ভাই মো. আসাদুজ্জামান আরিফ জানান, শনিবার রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পৃথক স্থানে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন গফরগাঁওয়ের পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম, নান্দাইল মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন এবং ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান।

৩৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন