সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

রাজধানীর সড়কে খোঁড়াখুঁড়ি যানজট, নাজেহাল নগরবাসী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে বছরের পর বছর চলতে থাকা উন্নয়নকাজ এবং খোঁড়াখুঁড়ি কার্যত নগরবাসীর দুর্ভোগের আরেক নাম হয়ে উঠেছে।

বিশেষ করে শ্যামলী থেকে গাবতলী ও কল্যাণপুরমুখী সড়কে চীনের সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত হাইভোল্টেজ বিদ্যুৎ ট্রান্সমিশন প্রকল্পের কারণে যানবাহন চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিদিনই যানজটে দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন শহরের মানুষ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শ্যামলী থেকে গাবতলী সড়কের পাশে চলছে ডিপিডিসির অধীনে ‘জি-টু-জি’ প্রকল্পের আওতায় মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ। এই প্রকল্পের মূল ঠিকাদার প্রতিষ্ঠান চীনা কোম্পানি টিবিএ। রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে পাইপ, কেবল ও অন্যান্য সরঞ্জাম। ফলে অনেক জায়গায় ফুটপাত বন্ধ হয়ে পড়েছে, আর কাটা সড়কের অংশগুলো এখনও খোলা পড়ে থাকায় সংকুচিত হয়ে গেছে যান চলাচলের পথ। এতে একটু গাড়ির চাপেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

শ্যামলী-কল্যাণপুর সড়কের পাশের খননকাজ ও অগোছালো সরঞ্জামের কারণে রাস্তার যাত্রীরা পড়েছেন মারাত্মক বিপাকে। গাড়ির জন্য ফুটপাতে অপেক্ষা করার সুযোগ নেই, বাধ্য হয়ে মূল সড়কে দাঁড়িয়ে গাড়িতে উঠতে হচ্ছে। এতে করে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।

আলিফ পরিবহনের এক হেলপার মো. প্রিন্স বলেন, “আগে যেখানে ৫ মিনিটে ইউটার্ন নেওয়া যেত, এখন সেখানে আধাঘণ্টা লাগছে। যানজটের কারণে আমাদের প্রতিদিনের ট্রিপও কমে গেছে।”

একই অভিযোগ করেন সাভার পরিবহনের হেলপার শামীম। তিনি বলেন, “শ্যামলী থেকে গাবতলী যেতে এখন এক ঘণ্টার বেশি সময় লাগছে। আগে এতটা যানজট হতো না। রাস্তায় কাটা কাজের জন্য কামাই-রোজগার অনেক কমে গেছে।”

গাড়ির অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রী এরশাদ বলেন, “ফুটপাতে ওঠার কোনো সুযোগ নেই। সব জায়গায় পাইপ আর কেব্ল ফেলে রাখা। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়েই গাড়ি ধরতে হচ্ছে।”

প্রকল্প সম্পর্কে জানতে চাইলে চীনা কোম্পানি টিবিএ’র বাংলাদেশ অফিসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দ্বীন আমিন জানান, “২০১৭ সালে এ প্রকল্প শুরু হয়। ১৭০০ কোটি টাকার এ প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। মূল মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত, তবে সিটি করপোরেশনের অসহযোগিতার কারণে সময় বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।”

তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে রাজধানীজুড়ে ৫৫টি সাব-স্টেশন নির্মিত হচ্ছে, যার মাধ্যমে তৈরি হবে একটি ইন্টার-কানেকটেড পাওয়ার নেটওয়ার্ক। এতে কোনো দুর্যোগ হলেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে না।”

যদিও এই প্রকল্প শহরবাসীর জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে বলে দাবি করা হচ্ছে, তবে প্রকল্প সংশ্লিষ্টরা স্বীকার করেছেন যে বর্তমানে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। প্রকৌশলী দ্বীন আমিন বলেন, “বৃহৎ কোনো কিছু করতে গেলে সাময়িক দুর্ভোগ হবেই। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। আগামী ৩০ বছর বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তাই এখন ৩০ দিন একটু কষ্ট স্বীকার করুন।”

তিনি আরও জানান, চলমান খননকাজ মে মাসের ৩০ তারিখের মধ্যে শেষ করে শ্যামলী এলাকায় রাস্তা পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে।

৩৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন