সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সাঁথিয়ায় কর্মী সমাবেশে জামায়াতকে উদ্দেশ্য করে মাসুম বগার কড়া বার্তা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা অভিযোগ করেছেন, একটি বিশেষ সংগঠন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি ইঙ্গিতপূর্ণভাবে জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, "যেকোনো ষড়যন্ত্র করে বিএনপির সম্মান ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনেই জনপ্রিয়তার প্রকৃত পরীক্ষা হবে।"

সোমবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদাহ ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

নূর মোহাম্মদ মাসুম আরও বলেন, “আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা এবং অন্যান্য প্রতিষ্ঠান দখল করে রেখেছেন। এসব অন্যায় কার্যকলাপের পাশাপাশি এখন বিএনপির মতো একটি সুসংগঠিত দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তবে, জনগণ বিএনপির পাশে রয়েছে—আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”

আওয়ামী লীগের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অপকর্মে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। "এসব অনুপ্রবেশকারীদের কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না," বলেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, “নির্বাচনের জন্য নির্দিষ্ট একটি তারিখ ঘোষণা করুন। ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন চাই।”

কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ বলেন, “৫ আগস্টে আমরা দেখেছিলাম, একটি দল একাত্তরের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল। এখন তারা নমনীয় ভাব দেখালেও তাদের অবস্থান পরিবর্তন হয়নি। একাত্তর নিয়ে যারা রাজনীতি করে, তাদের আমরা ঘৃণা করি।”

সমাবেশে সভাপতিত্ব করেন ধোপাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খাঁন পিপিএম, যুবদল ও তাঁতীদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। পরে পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেতারা। সমাবেশে স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম বিএনপিতে যোগদান করেন। তাকে ফুলের মালা পরিয়ে বরণ করেন দলীয় নেতারা।

৫৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন