সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

চীনের শানডং প্রদেশে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

চীনা টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শানডং ইউদাও কেমিক্যাল কোম্পানির একটি কর্মশালায় দুপুরের কিছু আগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই উদ্ধারকাজ এবং চিকিৎসা সহায়তা শুরু করে স্থানীয় জরুরি পরিষেবা বাহিনী। বিস্ফোরণের বিস্তারিত কারণ বা ক্ষতির পরিমাণ এখনও জানানো হয়নি।

ঘটনার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কারখানার ওপর কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ ও কম্পন অনুভব করেছেন। আশপাশের গ্রামের অনেক ঘরে কাচ ভেঙে পড়েছে বলেও জানা গেছে।

শানডং ইউদাও কেমিক্যাল প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালের আগস্টে, গাওমি রেনহে কেমিক্যাল পার্কে। প্রতিষ্ঠানটি কীটনাশক, ওষুধ ও অন্যান্য রাসায়নিক উৎপাদন ও বিপণন করে। তাদের কারখানা প্রায় ৭০০ একর এলাকাজুড়ে বিস্তৃত এবং সেখানে ৩০০-এর বেশি কর্মী কাজ করেন।

উল্লেখ্য, ইউদাও কেমিক্যাল হিমাইল গ্রুপের মালিকানাধীন, যা আবার তালিকাভুক্ত কোম্পানি হিমাইল মেকানিক্যালের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার বিকেলে হিমাইলের শেয়ারমূল্য প্রায় ৪ শতাংশ হ্রাস পেয়েছে।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন