সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
সারাদেশকোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
নেত্রকোনার বারহাট্টায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
সাতক্ষীরায় জ্বালানি তেল পাচাররোধে বিজিবির বিশেষ সতর্কতা
জামালপুরে যমুনা নদীর ভাঙন: ৩ লাখ মানুষ বিপদে
মানিকগঞ্জে তেল সংকট: পাম্প তেলশুন্য, খুচরা বাজারে বিক্রি চড়া মূল্যে
কলাপাড়ায় মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাভারে ভেজাল তেল ও কসমেটিকস কারখানায় অভিযান
টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন: ইবি'র শিক্ষকের নৃশংস হত্যার প্রতিবাদ
পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি
শরীয়তপুরে ৭ মার্চে মোমবাতি প্রজ্বলন: আওয়ামী লীগের ভিডিও ভাইরাল
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় ১ হাজার প্যান্ট পিস জব্দ
নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জে খাদে পড়ে নসিমন উল্টে চালক নিহত, আহত ২
গোয়াইনঘাট সীমান্তে ইয়াবার ছড়াছড়ি, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের
সিরাজগঞ্জে এমপির ইফতার মাহফিল থেকে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ
বাহারি ঘোড়ায় জমজমাট ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোল পূর্ণিমার মেলা
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
বাকৃবিতে ‘বাউ হেনা ফেস্ট ২০২৬’: মেহেদীর রঙে উৎসবমুখর ক্যাম্পাস
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
শিক্ষা

কার্বন ফেস্ট ২০২৫: জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

সোমবার, ২৬ মে, ২০২৫ ৭:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘কার্বন ফেস্ট ২০২৫’-এ পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মঞ্জুরুল ইসলাম।

গত শুক্রবার ২৩ মে, গাজীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঞ্জুরুল ‘ফুটপ্রিন্টস টু ব্লুপ্রিন্টস: টেকসই কৃষি ও কার্বন নিউট্রালিটির পথ’ শীর্ষক পোস্টারে পরিবেশবান্ধব কৃষি ও কার্বন নিঃসরণ হ্রাসে উদ্ভাবনী চিন্তা তুলে ধরেন, যা তাকে চ্যাম্পিয়নের মর্যাদা এনে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার এবং এনভোলিড লিমিটেডের সিইও মোরশেদুল বারী।

‘অ্যাগ্রিডিকার্বাথন ২০২৫’-এর অংশ হিসেবে আয়োজিত এই ফেস্টে সহযোগিতা করে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কেন্দ্র (ICCCAD) ও এগ্রোট্রেন্ডস। পুরো আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন ছাড়াও ভিডিও ডকুমেন্টারি, কার্বন কোয়েস্ট এবং জলবায়ুবিষয়ক অন্যান্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মঞ্জুরুল ইসলাম বলেন,
“বাংলাদেশের প্রথম কার্বন ফেস্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়াটা আমার জীবনের অন্যতম অর্জন। একজন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমি সবসময়ই টেকসই সমাধানে আগ্রহী। অ্যাগ্রিডিকার্বাথন আমাকে এই বিষয়ে কাজ করতে এবং জলবায়ু নিয়ে সংলাপে অংশ নিতে দারুণ সুযোগ করে দিয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের কাজ ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”
এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গাজীপুরের স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে জলবায়ু সংকট মোকাবিলায় আরও সচেতন ও সক্রিয় করে তুলবে। 

৩৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন