সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশপটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ২৫ মে, ২০২৫ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রোববার (২৫ মে) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী।

মেলার প্রথম দিন একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়, যা উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভা শেষে সেবাগ্রহীতাদের মাঝে তাৎক্ষণিক সেবা প্রদান কার্যক্রম শুরু হয়।

ভূমি মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় ভূমি আড্ডা, অডিও-ভিডিও প্রদর্শনী, লিফলেট ও স্টিকার বিতরণ, গণশুনানি এবং মতামত গ্রহণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

এছাড়াও মেলায় ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ডিসিআর ও খতিয়ান সংগ্রহ, ডাকযোগে সেবা পাওয়ার পদ্ধতি এবং ১৬১২২ হটলাইন সম্পর্কে জনগণকে অবহিত করা হচ্ছে। ইউনিয়ন ভূমি অফিসে গঠিত সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সেবাও দেওয়া হচ্ছে।

‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেট বিতরণের মাধ্যমে ভূমি বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও প্রাপ্য সেবা পাওয়ার সক্ষমতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তোফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ উদ্দিন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবলু মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

৪০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন