সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
প্রবাস

ভুয়া চাকরির ফাঁদে সৌদি আরবে দুই ভাই খুন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কানাডায় পাড়ি জমানোর স্বপ্ন দেখতেন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করা কামরুজ্জামান কাকন। সেই স্বপ্নের পথ ধরেই প্রতারণার জালে আটকে পড়ে প্রাণ গেল তার ও ছোট ভাই কামরুল ইসলাম সাগরের।

পরিবার জানায়, ঢাকার নয়াপল্টনে অবস্থিত সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিনের সঙ্গে চুক্তি করে ২১ লাখ টাকায় কানাডা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিলেন কাকন। অগ্রিম তিন লাখ টাকা নেওয়ার পর বহুদিন পেরিয়ে গেলেও বাহার তাকে বিদেশ পাঠাতে ব্যর্থ হন। পরে বাহার উদ্দিন প্রস্তাব দেন সাগরকে সৌদি আরবে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার।

২০২৩ সালের অক্টোবরে ৪ লাখ ৩০ হাজার টাকায় সাগরকে সৌদির দাম্মামে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, প্রতিশ্রুত চাকরির পরিবর্তে তাকে আটকে রেখে আরও টাকা দাবি করা হয়। বাবা মোশারফ হোসেন বাধ্য হয়ে আবারও চার লাখ টাকা দেন। কাজ হিসেবে দেওয়া হয় খাবার ডেলিভারির কাজ।

এরপর কাকনকেও সৌদি আরবে পাঠানো হয় ২০২৩ সালের ৪ ডিসেম্বর, আরও ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে। কিন্তু তিনিও একই ফাঁদে পড়েন। দুই ভাইকে একটি ছোট ঘরে আটকে রাখা হয়, খাওয়া-দাওয়ারও ঠিকঠাক ব্যবস্থা ছিল না।

পরিবারের দাবি, বাহার উদ্দিন ওমরাহ ভিসায় সৌদি গিয়ে ছেলেদের দেখে আসেন এবং মোশারফ হোসেনকেও একবার সৌদিতে নিয়ে যান। দেশে ফেরার সময় তার হাতে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দিয়ে ঢাকায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। সৌদি ইমিগ্রেশন সেই ব্যাগে থাকা একটি পুটলি জব্দ করে। পরে বাহার দাবি করেন, ওই পুটলিতে ১৩ লাখ টাকার সোনা ছিল এবং টাকা না দিলে ছেলেদের ক্ষতি হবে বলে হুমকি দেন।

মোশারফ অভিযোগ করেন, ৯ মে বাহারের পক্ষের একদল সশস্ত্র সন্ত্রাসী তার বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে এবং তার বাবাকে জিম্মি করে নেয়। পরে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানালে তার বাবাকে উদ্ধার করা হয়।

সবশেষে, ২২ মে সৌদি আরবের দাম্মামে একটি ফ্ল্যাট থেকে কাকন ও সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় সকাল ৭টায় ফ্ল্যাটে ঢোকার পর দুপুরের দিকে দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখে পুলিশে খবর দেন ভবনের মালিক।

সৌদি পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে মঞ্জু নামের এক বাংলাদেশির সংশ্লিষ্টতা শনাক্ত করেছে। পরিবারের ধারণা, বাহার উদ্দিনের পরিকল্পনায়ই এই হত্যাকাণ্ড ঘটেছে।

এ ঘটনায় গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার ওসি মেহেদী হাসান জানান, সরকারি কোনো সূত্র থেকে তথ্য না এলেও পরিবার থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

৬৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন