সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
আন্তর্জাতিক

শাহজালালে টার্কিশ এয়ারলাইন্স বিমানের ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২১ মে, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘটনার পরপরই ফ্লাইটটি আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর দিয়ে জ্বালানি কমিয়ে সফলভাবে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে থাকা ২৯০ যাত্রী সবাই নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ফ্লাইট TK713, যা তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল, এটি একটি এয়ারবাস A330-303 মডেলের বিমান। উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পর পাইলট একটি ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি সতর্কতামূলক ব্যবস্থা নেন এবং ফ্লাইটটি জরুরি অবতরণের প্রস্তুতি নেয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ড হিটের ফলে ইঞ্জিনে এই সমস্যা দেখা দেয়। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছেন।”

যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদে হোটেলে পাঠানো হয়েছে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের পরবর্তী যাত্রার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে, ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বিমানটির এক ইঞ্জিন থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যায়, বিমানটি নিচু উচ্চতায় উড়ছিল।

উল্লেখ্য, এই ধরনের ঘটনা সম্প্রতি আবারও ঘটেছে। মাত্র কয়েকদিন আগে, ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা মাঝআকাশে খুলে নিচে পড়ে যায়। সেখানেও পাইলটের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

৫১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন