সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

কার্যালয় ও কোরআন আগুনে পোড়ানোর অভিযোগে জামায়াতের বিক্ষোভ

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার আটঘরিয়ায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে অগ্নিসংযোগ ও পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার দেবোত্তর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

সকাল ১০টার দিকে দেবোত্তর বাজারে জামায়াতের উপজেলা কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জড়ো হন। এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল সাংবাদিকদের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাস্থল ঘুরিয়ে দেখান এবং পুড়ে যাওয়া কোরআন শরীফ ও অন্যান্য ধর্মীয় বইপত্র প্রদর্শন করেন। পরে তারা পাবনা-আটঘরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, সহকারী সেক্রেটারি এস এম সোহেল, উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতারা।

অধ্যাপক আবু তালেব মণ্ডল অভিযোগ করে বলেন, “উপজেলা বিএনপির চাঁদাবাজ ও সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ইসরায়েলি কায়দায় আমাদের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। শুধু তাই নয়, তারা পবিত্র কোরআন ও হাদিসের বই পুড়িয়ে চরম ধর্মীয় অবমাননা করেছে।” তিনি দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।

ঘটনার পটভূমিতে জানা যায়, দেবোত্তর ডিগ্রি কলেজের নির্বাচনে মনোনয়নপত্র তুলতে গেলে জামায়াত নেতাদের বাধা ও মারধরের মুখে পড়তে হয় বিএনপি নেতাকর্মীদের হাতে। এরপর পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষে রূপ নেয় দুই পক্ষের মধ্যে। এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতা আলমের অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করে। পাল্টা হামলায় জামায়াতের কার্যালয়ে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা—এমন অভিযোগ করেছে জামায়াত।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, “উভয় পক্ষই একে অপরের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। কিছু সংঘর্ষও হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

৩৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন