সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
জাতীয়

ঈদযাত্রা ২০২৫: শুরু হলো দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আজ (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও এর পরবর্তী তারিখের যাত্রার টিকিট এখন থেকে সংগ্রহ করা যাচ্ছে। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই টিকিট বিক্রি চলবে।

বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি ১৪ মে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা টিকিট কিনতে পারবেন অনলাইন ও সরাসরি কাউন্টার উভয় মাধ্যমেই। তবে কিছু পরিবহন কোম্পানি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অনেক যাত্রী টিকিট সংগ্রহের পর নিজেদের আনন্দ প্রকাশ করেছেন। মোহাম্মদ ইমরান নামের এক যাত্রী ফেসবুকে লিখেছেন, "আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম।" তিনি ৩ জুনের ঢাকা-রংপুর রুটের টিকিট সংগ্রহ করেছেন।

অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে রাকেশ বলেন, "বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া নিতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, এবং এই নির্দেশনা সব পরিবহন মালিককে জানিয়ে দেওয়া হয়েছে।"

গত ঈদে এসি বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ থাকায় এবারের ঈদে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাকেশ জানান, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, পরিবহন মালিকেরা তাদের সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকেন। তবে এবারে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এসি বাসের ভাড়া যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে রাখা হয়।

৪৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন