সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

জামায়াতের নিবন্ধন বৈধতা নিয়ে আপিলের রায় ১ জুন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ মে, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণার জন্য আগামী ১ জুন দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (১৪ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন। দীর্ঘদিন ধরে চলা এ আপিল মামলার শুনানি এদিন শেষ হয়।


জামায়াতে ইসলামীর নিবন্ধন বৈধতা নিয়ে আইনি লড়াই শুরু হয় ২০০৯ সালে, যখন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন ব্যক্তি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধনকে অবৈধ ঘোষণা করে। একইসঙ্গে আপিল করার অনুমতি দিয়েছিলেন আদালত।

ওই বছরের মধ্যেই দলটি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল ও লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করে। একই সঙ্গে দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' বরাদ্দের বিষয়ে নির্দেশনা চেয়ে আরেকটি আবেদন করে জামায়াত। তবে সর্বশেষ শুনানিতে এ আবেদনটি প্রত্যাহারের কথা জানান আপিলকারী পক্ষের আইনজীবীরা।


শুনানিতে জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক, ইমরান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

২০১৬ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকটি শুধুমাত্র ন্যায়বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহারের জন্য নির্ধারিত হয়। এ সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজনৈতিক দল বা প্রার্থীকে এ প্রতীক বরাদ্দ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

হাইকোর্টের রায় অনুসরণ করে ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ জামায়াতের আপিল ও লিভ টু আপিল খারিজ করে দেয়। তবে পরবর্তীতে দেরি মার্জনার আবেদন মঞ্জুর করে আবারও মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে।


এক সময়কার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের ১ আগস্ট জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং পরে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।


সবশেষ শুনানি শেষে আপিল বিভাগ আগামী ১ জুন রায়ের দিন ধার্য করেছে। এ রায় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে পুনরায় নিবন্ধন পাওয়ার সুযোগ করে দেবে কি না—তা নির্ধারিত হবে সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে।

৩৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন