সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

ভারতের বিমান হামলায় পাকিস্তানের ১১ সেনা নিহত, আহত ৭৮

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সম্প্রতি কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত “অপারেশন সিঁদুর” চালায়, যার জবাবে দুই দেশের মধ্যে এক সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাত হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, এই হামলায় পাকিস্তানের অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও ৭৮ জন আহত হয়েছেন।

আইএসপিআর মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে জানায়, ৬ থেকে ৭ মে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। এতে কেবল সেনাসদস্যই নয়, প্রাণ হারান ৪০ জন বেসামরিক নাগরিকও। নিহতদের মধ্যে রয়েছে সাতজন নারী ও ১৫ জন শিশু। আহত হয়েছেন আরও ১২১ জন বেসামরিক মানুষ।

আইএসপিআর প্রকাশিত নিহত সেনাসদস্যদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা হলেন:

নায়েক আবদুর রহমান
ল্যান্স নায়েক দিলাওয়ার খান
ল্যান্স নায়েক ইকরামুল্লাহ
নায়েক ওয়াকার খালিদ
সিপাহি মোহাম্মদ আদিল আখতার
সিপাহি নিসার
এছাড়া পাকিস্তান বিমানবাহিনীর নিহত সদস্যরা হলেন:

স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ
চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব
সিনিয়র টেকনিশিয়ান নাজিব
করপোরাল টেকনিশিয়ান ফারুক
সিনিয়র টেকনিশিয়ান মোবাশির
বিবৃতিতে আইএসপিআর আরও জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘মারকা-ই-হক’ ব্যানারে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ চালিয়ে সুনির্দিষ্ট ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে। নিহতদের আত্মত্যাগকে “চিরন্তন সাহস, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতীক” হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

আইএসপিআর কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতা চ্যালেঞ্জ করা হলে ভবিষ্যতে এর জবাবে আসবে পূর্ণমাত্রার ও কঠোর প্রতিক্রিয়া।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন