সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পর পাকিস্তান খুলল আকাশসীমা, কাশ্মীরে ফিরছে স্বাভাবিকতা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১১ মে, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর একে একে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।

যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তান সব ধরনের উড়োজাহাজ চলাচলের জন্য আকাশসীমা উন্মুক্ত করেছে। একই সঙ্গে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরেও দেখা যাচ্ছে স্বস্তির চিত্র।

পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) নিশ্চিত করেছে, দেশের সব বিমানবন্দর এখন উড়োজাহাজ চলাচলের জন্য চালু রয়েছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, যদিও পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে, তবে আকাশসীমা ব্যবহারে এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই।

অন্যদিকে, যুদ্ধবিরতির পরদিন রোববার সকাল থেকে ভারতের কাশ্মীর উপত্যকার শ্রীনগর শহরে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। শহরের বিভিন্ন সড়কে দেখা গেছে মানুষের চলাচল, দোকানপাট খুলতে শুরু করেছে। তবে অনেকেই এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

শ্রীনগরের হায়দারপোরা এলাকায় একটি মুদিদোকানের মালিক মোহাম্মদ আনাস বলেন, ‘আমরা দোকান খুলেছি, কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত নই। যুদ্ধবিরতি কত দিন স্থায়ী হবে, তা অনিশ্চিত।’

শহরের একটি বেকারির সামনে ভিড় করেছিলেন শাকিলা জান। তিনি বলেন, ‘যুদ্ধবিরতির খবরে কিছুটা স্বস্তি পেলেও গতরাতে বিস্ফোরণের শব্দ শুনে আবার উদ্বিগ্ন হয়ে পড়েছি।’ তাঁর ভাষায়, ‘আমরা আর কোনো দেশকে বিশ্বাস করতে পারি না। পরিস্থিতি বদলাতে কতক্ষণ লাগে, সেটা আমরা জানি।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতি চাই না। চাই শুধু শান্তিপূর্ণ, সম্মানজনক জীবন।’

যুদ্ধবিরতির ঘোষণা আসে গত শনিবার সন্ধ্যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। তিনি বলেন, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এই ঘোষণার পর ভারত ও পাকিস্তান উভয় দেশের রাজনীতিক, সীমান্ত প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বার্তা ছড়িয়ে পড়ে। তবে একই রাতে শ্রীনগরে একটি বিস্ফোরণের জোরালো শব্দ শোনা যায়, যা নতুন করে উদ্বেগ তৈরি করে। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স (সাবেক টুইটার)-এ বিষয়টি তুলে ধরেন।

এই পরিস্থিতির মাঝেও দুই দেশই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন