সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অপরাধ

আরো এক পাষণ্ড বাবাকে হত্যা করে জেলে গেল মেয়ে 

মোঃ রাসেল হোসেন, সাভার
মোঃ রাসেল হোসেন, সাভার

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাভারে এক মর্মান্তিক ঘটনায় জান্নাত জাহান শিফা (২১) নামে এক তরুণী নিজের বাবাকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (৮ মে) ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঠালবাগান এলাকার একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আব্দুস সাত্তার নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, ভোররাত ৪টার দিকে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, "আমি আমার বাবাকে হত্যা করেছি, আপনারা এসে লাশ নিয়ে যান। আমি আত্মসমর্পণ করতে চাই।" সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিফাকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত জাহান শিফা জানায়, তার বাবা তাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। ২০২২ সালে তিনি বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সিংড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার হয়ে জেল খাটার পর কিছুদিন আগে জামিনে মুক্ত হন আব্দুস সাত্তার।

শিফা আরও জানায়, বুধবার রাতের খাবারে বাবার ভাতে ২০টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেন তিনি। পরে ভোর রাতে বাবার ঘুম গভীর হলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মেয়ের বক্তব্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সাভার মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

৪২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন