সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশকুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বোরো মৌসুমে নড়াইল জেলার তিনটি উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে খুশি কৃষকরা, লাভের আশায় দিন গুনছেন তারা।

বর্তমানে জেলার বিভিন্ন মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেক জায়গায় ধান কাটা ইতোমধ্যে শেষও হয়ে গেছে।

গত সপ্তাহের আকস্মিক বৃষ্টিপাতে কিছু কৃষকের কাটা ধান ভিজে গেলেও মাঠেই শুকিয়ে মাড়াই করে তা ঘরে তুলছেন তারা।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান, চলতি মৌসুমে জেলার তিন উপজেলায় ৫০ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে চাষ হয়েছে ৫০ হাজার ২৯০ হেক্টর জমিতে। এর মধ্যে নড়াইল সদরে ২৩ হাজার ৩৩৫ হেক্টর, লোহাগড়ায় ১০ হাজার ৩৩৫ হেক্টর এবং কালিয়ায় ১৬ হাজার ৬২০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে।

তিনি আরও জানান, জেলার তিন উপজেলায় এবার প্রায় ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত জেলায় ৭০ শতাংশ পাকা ধান কাটা সম্পন্ন হয়েছে।

নড়াইল সদরের কলোড়া গ্রামের কৃষক সুলতান মোল্যা বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। এখন আমরা ধান কেটে মাড়াই করে ঘরে তুলছি আনন্দের সঙ্গে।”
বিছালী গ্রামের কৃষক আজাহার গাজী জানান, ৫০ শতক জমিতে ধান চাষ করে তিনি পেয়েছেন ৫০ মন ধান।

এ বছর উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের মধ্যে রয়েছে— ইস্পাহানি সেভেন, এসিআই’র বন্ধু, সিনজেন্টার হীরা-১২, ব্র্যাকসিডের সাথী, আফতাবের ১০৬, সুপ্রিম সীডের হীরা-সিক্স এবং দেশি জাতের ব্রি ধান-৭৪, ব্রি ধান-১০০, ১০২, বিনা-২৫ ইত্যাদি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে এবার বোরো ধানের চাষ হয়েছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। সার, কীটনাশক বা সেচে কোনো ঘাটতি ছিল না। সেই সঙ্গে ভালো দাম পাওয়ার প্রত্যাশায় কৃষকরা উৎসাহের সঙ্গে আবাদ করেছেন।”

৪৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন