সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
ঠাকুরগাঁও সদর হাসপাতাল ৫শ' শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
সারাদেশটাঙ্গাইলের সাবেক এমপির লাশ ভারত থেকে দেশে ফিরল
রাজশাহীতে মিথ্যা প্রচারণা, পোশাক শোরুমে জরিমানা
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
জামালপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ১৪শ' লিটার তেল জব্দ
জাফলং-এ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
সারাদেশ

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আটক ২

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মোস্তফা মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ ঘটনায় জড়িত দুই ভাইকে আটক করেছে।

বুধবার (৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে বিকেলে নরসিংদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলাউদ্দিন মিয়া (৩৫) ও তার ভাই রুবেল মিয়াকে (৩৩) আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন ও রুবেল মিয়ার একটি ছাগল প্রতিবেশী মোস্তফা মিয়ার জমির ঘাস খেয়ে ফেলায় দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে নারীদের মধ্যে ঝগড়া হলেও পরে পুরুষরাও এতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে দা-বটিসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে মোস্তফা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোস্তফা মিয়ার ছেলে ও মেয়েসহ আরও তিনজন এ ঘটনায় আহত হন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, “তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাইকে আটক করেছি। তাদের আদালতে সোপর্দ করা হবে।”

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন