সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ৭ মে, ২০২৫ ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল ওহাব মন্ডল (৫০)। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আরব মন্ডলকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার (৭ মে) ভোররাতে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল ওহাবের মৃত্যু হয়।

নিহত ওহাব মন্ডল শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। অভিযুক্ত আরব মন্ডল তার আপন ছোট ভাই, যিনি মাত্র ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার দিকে আরব মন্ডল তার স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে মারধর শুরু করেন। বিষয়টি দেখে বড় ভাই ওহাব তাকে বাধা দেন এবং বলেন, “তাকে মারার দরকার নেই, তার বাবার বাড়িতে খবর দাও যেন তারা এসে নিয়ে যায়।” এতে ক্ষিপ্ত হয়ে আরব মন্ডল বড় ভাইয়ের ওপর হামলা চালান।

আহতের চেষ্টায় ওহাব দৌড়ে পালাতে গেলে বাড়ির পাশের মাঠে তাকে ধরে ফেলে আরব। এরপর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের শ্যালক আব্দুল্লাহ অভিযোগ করেন, “এর আগেও আরব কয়েকবার আমার দুলাভাইকে মারধর করেছেন। এবার পরিকল্পিতভাবেই হত্যা করেছেন। আমি এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আরব মন্ডলকে আটক করা হয়েছে। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

৩৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন