সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

৮ বছর পর রহস্যভেদ, থাপ্পড়ের বদলায় স্বামীকে খুন

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের রাউজান থানায় ৮ বছর আগে দায়ের হওয়া ‘ক্লু-লেস’ বা প্রমাণবিহীন একটি হত্যা মামলার রহস্য আজ উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ ঘটনায় নিহত নাজিম উদ্দিনের স্ত্রী নাসিমা আক্তারসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

নিহতের স্ত্রী নাসিমা আক্তার আদালতে স্বামী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার অপর দুই আসামী হলেন, নিহতের আপন ভাই জসিম উদ্দিন এবং সিএনজি অটোরিকশা চালক আবুল কালাম।

সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা জানিয়েছেন, ২০১৭ সালের ১৮ জুলাই রাউজান থানার দক্ষিণ সত্তর্¡া গ্রামের একটি মজা পুকুর থেকে অজ্ঞাতনামা পুরুষের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত শুরু করলে নিহতের পরিচয় শনাক্ত করার জন্য তার ভাই জসিম উদ্দিন এবং মেয়ে ইসরাত জাহানকে ডিএনএ পরীক্ষায় পাঠানো হয়। পরীক্ষায় লাশটি নিহত নাজিম উদ্দিনের বলে সনাক্ত করা হয়।

তদন্তে জানা যায়, নিহত নাজিম উদ্দিন প্রবাসে থাকাকালীন তার ছেলে নিখোঁজ হয়ে যায়। ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে নাজিম দেশে ফিরে আসেন। এসময় তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। একদিন পারিবারিক কলহের এক পর্যায়ে নাজিম তার স্ত্রীর সাথে তর্কে জড়িয়ে চড় মারেন। এর জেরে স্ত্রীর ধাক্কায় নাজিমের মাথা দরজার চৌকাঠে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্বামী মারা যাওয়ার পর নাসিমা আক্তার তার স্বামীর মৃতদেহ বাড়ির এক কক্ষে লুকিয়ে রাখেন এবং পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র পুড়িয়ে ফেলেন। তিনি সবাইকে জানান, নাজিম রাগ করে বিদেশ চলে গেছে। এক সপ্তাহ পর, নাসিমা তার সহযোগীদের সহায়তায় নাজিমের লাশ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ফজল করিম মেম্বারের পুকুরে ফেলে দেন।

সিআইডি কর্মকর্তা ছত্রধর ত্রিপুরা আরও জানান, তদন্তে প্রকাশ পায় যে, নাসিমা আক্তারের স্বামীর আপন ভাই জসিমের সাথে পরকীয়া সম্পর্ক ছিল। এমনকি, নাজিমের মৃত্যু পরেও জসিম থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। মনে হচ্ছে, নাসিমা ও জসিমের সম্পর্কের কারণে নাজিমের হত্যায় জসিমও জড়িত ছিল।

৩৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন