সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ মে, ২০২৫ ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস এ আগুনের সংবাদ পায় এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান সিকদার জানান, প্রাথমিকভাবে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়। মোট ৯টি ইউনিটের প্রচেষ্টায় রাত ৭টা ৪৭ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ৯ জন নারী, ৭ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছে। প্রথমে ছাদ থেকে ৩ জনকে উদ্ধার করা হয়, পরে ধাপে ধাপে আরও ১৫ জনকে বের করে আনা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি; তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখযোগ্য যে, বেইলি রোডেই গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে গ্রিন কোজি কটেজ নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। সেসময় ওই ভবনের রেস্তোরাঁগুলোতে বহু মানুষ অবস্থান করছিলেন, যাদের অধিকাংশই ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবনের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপক ব্যবস্থার গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন