সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

কাশ্মীরে নিরাপত্তা জোরদার, বন্ধ ৪৮টি পর্যটন কেন্দ্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর অংশ হিসেবে কর্তৃপক্ষ মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে অঞ্চলটির ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি সাধারণ জনগণের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বিষয়টি এক সরকারি আদেশে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে, বন্ধ করে দেওয়া কেন্দ্রগুলোতে বর্তমানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। বাকি কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে এই পদক্ষেপ কতদিন বহাল থাকবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি। সরকারও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য দেয়নি।

হিমালয় সংলগ্ন মনোরম উপত্যকা ও ঐতিহাসিক মুঘল গার্ডেনের জন্য পরিচিত কাশ্মীর অঞ্চলে গত কয়েক বছর ধরেই সহিংসতা কিছুটা কমে যাওয়ায় এটি ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছিল। তবে সাম্প্রতিক পেহেলগাম হামলার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে, ফলে গ্রীষ্ম মৌসুমের শুরুতেই অনেক পর্যটক ফিরে যাচ্ছেন।

এদিকে, ভারত-পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্ত করা ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখায় (LoC) গুলিবিনিময়ের ঘটনা বেড়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার টানা পঞ্চম রাতেও তারা পাকিস্তানি পোস্ট থেকে ছোড়া গুলির জবাব দিয়েছে। তবে হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। পাকিস্তান সেনাবাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ রয়টার্সকে জানান, ভারতীয় সামরিক অভিযান আসন্ন হতে পারে বলে তারা আশঙ্কা করছেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভারত দাবি করেছে, পর্যটকদের ওপর হামলায় জড়িত তিনজনের মধ্যে দুইজন পাকিস্তান থেকে আগত জঙ্গি, যারা কাশ্মীরে সক্রিয় বিদ্রোহে যুক্ত ছিল। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এই ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত ইতোমধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, অন্যদিকে পাকিস্তান ভারতের বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন