সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ইটভাটার গ্যাসে ধামরাইয়ে শত শত বিঘা ধান পুড়ে ছাই

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে ইটভাটার নির্গত গ্যাসে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বিঘা জমির পাকা ধান। সোনালি ফসল পরিণত হয়েছে ধূসর পোড়া ছাইয়ে।

ধান কাটার মাত্র দুই সপ্তাহ আগে এমন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার সুতিপাড়া, বাসনা ও নান্দেশ্বরী এলাকায় অবস্থিত কয়েকটি ইটভাটার গ্যাসের কারণেই এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০০ হেক্টরের বেশি জমির ধান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা অবিলম্বে ইটভাটা মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবির পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ক্ষতির পরিসংখ্যান
কৃষি অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, আমতা ইউনিয়নের বড় নারায়ণপুরে আরবিসি ইটভাটার গ্যাসে ক্ষতি হয়েছে প্রায় ৫০-৬০ হেক্টর জমিতে। সানোড়া ইউনিয়নের বাসনা নয়াপাড়া এলাকায় টাটা ব্রিকসের গ্যাসে পুড়েছে প্রায় ৩০ হেক্টর এবং সুতিপাড়ায় লায়ন ও দাদা ব্রিকসের গ্যাসে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২৫ হেক্টর জমির ধান।

কৃষকদের কণ্ঠে হতাশা
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, “বোরো মৌসুমের এই ফসল দিয়েই আমাদের সারা বছরের খরচ চলে। এখন ফসল কাটার ঠিক আগ মুহূর্তে এমন ধ্বংস হলে পরিবার-পরিজন নিয়ে কিভাবে চলবো, সেটাই ভাবতে পারছি না। ক্ষতিপূরণ না পেলে আমরা পথে বসে যাব।”

ইটভাটা কর্তৃপক্ষের অস্বীকার
তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইটভাটা কর্তৃপক্ষ। লায়ন ব্রিকসের ম্যানেজার দাবি করেছেন, তাদের ভাটার গ্যাসে কোনো ধান পোড়েনি। বরং তিনি অভিযোগ করেছেন, দাদা ব্রিকসের গ্যাসেই ধানের ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, “আপনারা জানেন না কিভাবে ধান পুড়ে। বেশি রোদের কারণেও ধান পুড়তে পারে।”

প্রশাসনের অবস্থান
এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, “আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। দ্রুত ক্ষয়ক্ষতির হিসাব করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।”

৪৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন