সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, সামরিক সংঘাতের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


পরমাণু শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (২৭ এপ্রিল) নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, ভারত উত্তেজনা প্রশমনের পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ডজনেরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনালাপ করেন। একইসঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত ১০০টিরও বেশি দেশের কূটনৈতিক প্রতিনিধিদের ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ শান্তি প্রচেষ্টার অংশ নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের কৌশল হিসেবে দেখা হচ্ছে।

কাশ্মীরের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও, তিনি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি।

অন্যদিকে, কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে। সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারত ইতোমধ্যেই পাকিস্তানমুখী নদীগুলোর পানিপ্রবাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে এবং নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও সফররত নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান কাশ্মীর সীমান্তে (এলওসি) যুদ্ধবিরতির মতো দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

এই উত্তেজনার প্রেক্ষিতে ভারতে মুসলিম-বিরোধী মনোভাব বাড়ছে বলে অভিযোগ উঠেছে। কাশ্মিরি শিক্ষার্থীরা দেশের বিভিন্ন শহরে হয়রানির শিকার হয়ে বাধ্য হচ্ছেন বাড়ি ফিরে যেতে।

তবে হামলার পাঁচ দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম প্রকাশ করেনি। পাকিস্তানের জড়িত থাকার প্রমাণও খুব সীমিতভাবে প্রকাশ করা হয়েছে। যদিও ভারতীয় কর্মকর্তারা দাবি করছেন, তদন্তে হামলাকারীদের পাকিস্তানের সঙ্গে প্রযুক্তিগত সংযোগের কিছু প্রমাণ পাওয়া গেছে।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ইরান ও সৌদি আরব দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলো এ বিষয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নেয়নি।

নিউইয়র্ক টাইমস জানায়, ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক চাপের প্রভাব আগের তুলনায় কমে গেছে। ফলে ভারত চাইলে একতরফা সামরিক পদক্ষেপ নিতে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, ২০১৬ ও ২০১৯ সালের মতো এবারও ভারত সীমান্ত পেরিয়ে বড় ধরনের অভিযান চালাতে পারে, যার পাল্টা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের যেকোনো আগ্রাসনের চেয়ে ‘আরও বড় প্রতিক্রিয়া’ জানানো হবে।

পরিস্থিতি নিয়ে বিশ্লেষক ড্যানিয়েল মার্কি সতর্ক করে বলেছেন, “উভয় পক্ষই নিজেদের ক্ষমতা অতিমূল্যায়ন করছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

এক কূটনীতিকের মতে, “শুধু অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে পরমাণু শক্তিধর প্রতিবেশীর সঙ্গে সংঘাতে জড়ানো কতটা যৌক্তিক, তা নতুন করে ভাবার সময় এসেছে।”

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন