সর্বশেষ

জাতীয়রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
জাতীয়

উত্তরায় বিআরটিসি ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার উত্তরায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি ট্রাকের ধাক্কায় নাঈম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নাঈম উত্তরার পাকুরিয়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং এবার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, বিমানবন্দরমুখী বিআরটিসির একটি ট্রাক নাঈমকে ধাক্কা দিলে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নাঈমের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নজরুল ইসলামের পরিবারে। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।

৩৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন