সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

ইউআইইউ'র উপাচার্যসহ শীর্ষ ১০ কর্মকর্তা পদত্যাগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইউ) উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া পদত্যাগ করেছেন।

তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউট পরিচালকেরাও একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপাচার্য ও অন্যান্য কর্মকর্তারা পদত্যাগের ঘোষণা দেন। পরে রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের স্বাক্ষরিত পদত্যাগপত্রের ছবিও শেয়ার করা হয়।

রাত ১০টার দিকে উপাচার্য ড. আবুল কাশেম মিয়া সংবাদমাধ্যমকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

পদত্যাগপত্রে উপাচার্য উল্লেখ করেন, “দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এ চিঠি লিখছি। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অগ্রহণযোগ্য ও অসম্মানজনক পরিস্থিতি সৃষ্টি করায় আমি উপাচার্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

অন্যদিকে, একইদিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে থাকা আরও ১০ জন কর্মকর্তা সম্মিলিতভাবে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। তারা জানান, “কিছু শিক্ষার্থীর অন্যায় দাবি-দাওয়ার প্রতিবাদে আমরা প্রশাসনের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।”

পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:

ড. মো. রেজওয়ান খান
ড. হাসান সারওয়ার (ডিন, এসওএসই ও অধ্যাপক, সিএসই বিভাগ)
মোহাম্মদ ওমর ফারুক
খন্দকার আব্দুল্লাহ আল মামুন
ড. কে. মাসুকুর রহমান
ড. তাহমিনা ফয়েজ
ড. সুমন আহমেদ
ড. জান্নাতুন নুর মুক্তা
ড. এস. এম. রফিকুল ইসলাম
অধ্যাপক এ. এস. এম. সালাহউদ্দিন (পরিচালক, কো-অর্ডিনেশন)

 

আন্দোলনের পেছনের কারণ

 

তিন দফা দাবিকে কেন্দ্র করে ইউআইউ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। শনিবার সকাল ৯টা থেকে তারা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন এবং পরে আমরণ অনশনের ঘোষণা দেন। দাবিগুলো হলো:

১. শিক্ষার্থীদের সঙ্গে অবমাননাকর আচরণ, ইউআইইউ রিফর্ম ১.০-এ বাধা দেওয়া, ছাত্রীর বাবার মৃত্যুর পর ডেড সার্টিফিকেট চাওয়ার মতো অমানবিক আচরণ, আইসিইউ থেকে ফিরে আসা শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার প্রতিবাদে সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদার পদত্যাগ।

২. মিড টার্ম পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট কমানোর সিদ্ধান্ত বাতিল করে আগের নিয়মে ফিরিয়ে আনা।

৩. ইউআইইউ রিফর্ম ১.০-এ অনুমোদিত সব দাবি দ্রুত বাস্তবায়ন, বিশেষ করে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি মিড টার্মে ২০০০ টাকা ও ফাইনালে ৩০০০ টাকা নির্ধারণ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এই গণপদত্যাগের ফলে পরবর্তী করণীয় নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছে।

৩৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন