সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার কেজির বেশি চাল জব্দ

মামুনুর রশীদ, নওগাঁ
মামুনুর রশীদ, নওগাঁ

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর রাণীনগর উপজেলায় সরকার পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটের দুইটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।

এ সময় তার সাথে রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের খাদ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, রাণীনগর উপজেলার একডালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলামসহ ওএমএস ডিলার ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলাররা উপস্থিত ছিলেন।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান আজ শনিবার সকালে মুঠোফোনে জানান, সরকারি খাদ্যবান্ধব সহ বিভিন্ন প্রকলের চাউল কয়েকজন অসাধু ব্যবসায়ী কিনে দুইটি গোডাউনে মজুত করে রেখেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ মেট্রিক টন ৩১০ কেজি সরকারি চাউল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কিছু সরকারি বস্তা পাওয়া গেছে। অভিযানের সময় চাউল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুসহ সবাই পলাতক ছিলেন। মোবাইল কোর্টের মাধ্যমে চাউলগুলো জব্দ করে রাণীনগর উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। চাউলগুলো রানীনগর উপজেলা খাদ্যগুদামের হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত চাউলের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর উপজেলার যাত্রাপুর গ্রামের চাউল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুসহ কয়েকজন অসাধু ব্যবসায়ী মিলে নওগাঁের রানীনগর, বগুড়ার আদমদিঘী, দুপচাঁচিয়া, কাহালু, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি সুবিধাভোগীদের কাছ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ সরকারি বিভিন্ন প্রকল্পের চাউল কিনে রানীনগর উপজেলার প্রত্যন্ত পল্লী আবাদপুকুর এলাকায় গোডাউন ভাড়া করে সেখানে মজুদ করে রাখতেন। পরে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করেন। কিছু কিছু ক্ষেত্রে আবার চুক্তিবদ্ধ মিল মালিকদের মাধ্যমে এ চাউল সরকারি খাদ্য গুদাম সংগ্রহ অভিযানের চলাকালে সরবরাহ করা হত বলেও অভিযোগ আছে।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান আরো জানান, ওই দুটি গোডাউন ও চাউলের মালিক জাহাঙ্গীর আলম বাবুসহ যে কয়জন অসাধু ব্যবসায়ী এই অবৈধ মজুদের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আজ শনিবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের খাদ্য পরিদর্শক মো. আনিছুর রহমান বাদী হয়ে রাণীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাবুসহ অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার করতে পুলিশের টিম কাজ করছে।

৪২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন