সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

অপহরণের সাত দিন পর মুক্ত পাঁচ পাহাড়ি শিক্ষার্থী, পিসিপির বিবৃতি

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহরণের সাত দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ পাহাড়ি শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

যদিও তাঁদের মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে গতকাল বুধবার, তা প্রকাশ্যে আসে আজ বৃহস্পতিবার।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এক বিবৃতির মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তির খবর নিশ্চিত করেছে। বর্তমানে পাঁচজনই তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

জানা যায়, গত ১৬ এপ্রিল সকালে বিজু উৎসব উদ্‌যাপন শেষে ফেরার পথে ওই পাঁচ শিক্ষার্থী ও তাঁদের বহনকারী একটি অটোরিকশার চালককে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অজ্ঞাত স্থানে তুলে নেয়া হয়। অপহৃত শিক্ষার্থীরা হলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তাঁরা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহরণকারীরা অটোরিকশাচালককে তখনই ছেড়ে দিয়েছিল।

এ ঘটনায় ইউপিডিএফকে (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায়ী করে আসছে পিসিপি এবং জেএসএস (জনসংহতি সমিতি)-সমর্থিত সংগঠনের নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

আজ বৃহস্পতিবার পিসিপির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, অপহরণকারীরা ব্যাপক জনদাবি এবং আন্দোলনের মুখে কয়েক ধাপে পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দিতে বাধ্য হয়।

পিসিপি জানায়, শিক্ষার্থীদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ব্যক্তি ও বিভিন্ন ছাত্রসংগঠন একযোগে আন্দোলনে অংশ নেন। জনসচেতনতা ও প্রতিক্রিয়ার ফলে শেষপর্যন্ত অপহরণকারীরা পিছু হটতে বাধ্য হয়।

বিবৃতিতে পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জানান, অপহৃতদের মুক্তির বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে, বিশেষ করে পিসিপির দেওয়া বিবৃতির ভিত্তিতে।

৩৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন