সর্বশেষ

জাতীয়

বিশ্ব ব্যাংকের ভয়াবহ রিপোর্ট: বাংলাদেশে বাড়তে পারে দরিদ্র সংখ্যা 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে চলতি বছর নতুন করে প্রায় ৩০ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

বুধবার প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি এই পূর্বাভাস দেয়।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক দারিদ্র্য সীমা অনুসারে যাদের দৈনিক আয় ২ দশমিক ১৫ মার্কিন ডলারের নিচে, তারা হতদরিদ্র হিসেবে বিবেচিত হন। ২০২২ সালে এই শ্রেণিতে বাংলাদেশের ৫ শতাংশ মানুষ ছিল, যা ২০২৫ সালে বেড়ে ৯ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করছে বিশ্বব্যাংক।

এছাড়াও, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উদ্ধৃত করে বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২২ সালে দেশে জাতীয় দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। চলতি বছরে এটি বেড়ে ২২ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে।

বিশ্বব্যাংকের মতে, অর্থনৈতিক ধীরগতি ও দুর্বল শ্রমবাজার পরিস্থিতি দরিদ্র জনগোষ্ঠীকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে।

এর আগে সংস্থাটির ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে। জানুয়ারিতে এই প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৪ দশমিক ১ শতাংশ। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা বাড়ে ৪ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে আশা করা হচ্ছে।

৪৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন