সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
ডা. শফিক ও নাহিদের বাসায় আজ সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
উইকিমিডিয়া বাংলাদেশে-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সারাদেশশপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
ময়মনসিংহ-৪: গণসংহতি আন্দোলন ছাড়লেন মুস্তাফিজুর রহমান রাজিব
রংপুরের জাল ভোটের অভিযোগ: বিএনপি চায় ৩ আসনের পুনঃগণনা
গোপালগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থী জামানত হারালেন
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী
কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা: এখনও মামলা হয়নি
আড়াইহাজারে ছিনতাইকালে দুই যুবককে গণপিটুনি, অস্ত্র ও গুলি উদ্ধার
শিবগঞ্জে জামায়াতে ভোট দেয়ায় স্ত্রীকে তালাকের অভিযোগ
রোজায় বাজারদর স্থিতিশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে সভা
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে, নিহত ২; আহত অন্তত ৭
টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যান সংঘর্ষে দুইজন নিহত
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
জাতীয়

'ভাঙচুর নয়, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলছে সংস্কারকাজ' 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঘিরে চলছে সংস্কারকাজ। কিন্তু সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে—এমন অভিযোগ ও ভিডিও ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করছেন, এটি ভেঙে ফেলা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এটি ভাঙা হচ্ছে না; বরং মূল কাঠামো অপরিবর্তিত রেখে আধুনিকায়নের কাজ চলছে।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩ সালে ‘ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদিত হয়। ১২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেড। জুন ২০২৫-এর মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

গণপূর্ত বিভাগের মিরপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান জানান, “স্মৃতিসৌধের মূল কাঠামো অক্ষুণ্ন রাখা হচ্ছে। পুরোনো ইট সরিয়ে সেখানে নতুন ইট বসানো হচ্ছে। মূল বেদির নকশা অপরিবর্তিত রয়েছে।”

মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, স্মৃতিসৌধটি টিনের বেড়া দিয়ে ঘেরা। ভেতরে ঢুকে দেখা গেছে, বেদির চারপাশের দেয়ালসম কাঠামোর পুরোনো ইটের আস্তরণ যান্ত্রিক হাতুড়ি দিয়ে সরানো হচ্ছে। এর পাশেই নতুন কংক্রিট ব্লক এনে রাখা হয়েছে।

তবে বিতর্কের একটি বড় কারণ প্রকল্প এলাকায় কোনো সাইনবোর্ড না থাকা। উন্নয়ন প্রকল্পের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট জায়গায় প্রকল্পের তথ্যসংবলিত বোর্ড টাঙানো বাধ্যতামূলক হলেও সেটি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।

স্মৃতিসৌধের দেখভালের দায়িত্বে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, পুরো এলাকা আধুনিক ও ব্যবহারবান্ধব করতে নেয়া হয়েছে এই উদ্যোগ। পুরোনো ইট সরিয়ে নতুন ইট বসানোর পাশাপাশি তৈরি করা হবে দোতলা মাল্টিপারপাস ভবন, রেস্টহাউস এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা। টাইলসও নতুন করে বসানো হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “স্মৃতিসৌধে বহু বছর ধরে কোনো ধরনের সংস্কার হয়নি। এখন যে কাজ চলছে, তা আগেই অনুমোদিত প্রকল্প অনুযায়ী হচ্ছে। নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি।”

স্মৃতিসৌধটি দেশের শ্রদ্ধার এক প্রতীক। এর যে কোনো ধরনের সংস্কার নিয়ে যথাযথ তথ্য ও স্বচ্ছতা নিশ্চিতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়।

৪৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন