সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সারাদেশে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা জানালেন আবহাওয়াবিদ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ সোমবার (২১ এপ্রিল)।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ পূর্বাভাস দিয়েছেন।

তিনি জানান, সকাল ৯টার সময়কার জাপানি কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র অনুযায়ী, দেশের আটটি বিভাগের ওপরেই সঞ্চরণশীল মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। ভোর থেকেই রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে, যা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রার।

বিভাগভিত্তিক পূর্বাভাস:
ঢাকা বিভাগ:
সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা জেলার দক্ষিণ ও পূর্বাংশে ভারি বৃষ্টির সম্ভাবনা বেশি। ঢাকার ওপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে।

ময়মনসিংহ বিভাগ:
সকাল ১১টা পর্যন্ত তীব্র বজ্রপাতসহ বৃষ্টি চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

রংপুর বিভাগ:
দিনাজপুর ও গাইবান্ধায় ইতোমধ্যে বৃষ্টি হচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে অন্য জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।

রাজশাহী বিভাগ:
জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জে বৃষ্টি চলছে। বাকি জেলাগুলোতেও দুপুর ৩টার মধ্যে বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

চট্টগ্রাম বিভাগ:
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়িতে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বরিশাল বিভাগ:
সকাল ১০টা থেকে বিকেল ৬টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সিলেট বিভাগ:
সুনামগঞ্জ ও সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টি চলছে, যা দুপুর ১২টা পর্যন্ত স্থায়ী হতে পারে। হবিগঞ্জ ও মৌলভীবাজারে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

খুলনা বিভাগ:
মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে বৃষ্টি হতে পারে। তবে বর্ষণ তুলনামূলক কম হবে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সারাদেশেই বিভিন্ন সময়ে বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন