সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

বারবার জ্ঞান হারাচ্ছেন পারভেজের মা, ফিরলেই দেখেন ছেলে নেই

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে নিহত হন ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২)। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও গ্রামের জনপদে।

ঘটনার পরদিন রোববার বিকেল সাড়ে ৫টায় পারভেজের মরদেহ পৌঁছায় ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামে। মরদেহ গ্রহণের সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন পারভেজের মা। কান্নার মাঝে তিনি বলছিলেন, “আমার পুতেরে আইনা দাও। আমি একটাবার তার মুখে মা ডাক শুনতে চাই।”

পারভেজের বাবা জসিম উদ্দিন ছেলের মৃত্যুসংবাদ শুনে কুয়েত থেকে দেশে ফিরেছেন। ছেলের নিথর দেহের পাশে বসে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “তুচ্ছ বিষয়ে ওরা আমার ছেলেকে মেরে ফেলল! হাত-পা ভাঙলেও সে অন্তত বেঁচে থাকত, আমাকে বাবা বলে ডাকত। এখন আমি কাকে বাবা শুনব?”

শনিবার বিকেল ৪টার দিকে বনানীতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন পারভেজ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে পারভেজের মরদেহ প্রথমে নেওয়া হয় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাতে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

নিহত পারভেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় শনিবার রাতেই বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন পারভেজের ভাই হুমায়ুন কবির। মামলায় আটজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী, সোহান তুষার নেয়াজ, হৃদয় মিয়াজী, রিফাত, আলী ও ফাহিম। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত বলে জানা গেছে।

নিহতের পরিবার দ্রুত বিচার ও দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

৫২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন