সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশএকদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা হামলা, দগ্ধ দুই নারী

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে।

রোববার ভোরে ঘটে যাওয়া এই হামলায় দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ দুই নারী হলেন রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিটিয়াপাড়া শান্তিনগর এলাকার লায়লা (৫০) এবং ৫ নম্বর ওয়ার্ডের জালালিহাট উজির আলী মাঝির বাড়ির ঝর্ণা (৩০)।

ঘটনার সময় সিএনজি অটোরিকশাটি রাউজান উপজেলা থেকে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারের উদ্দেশ্যে যাত্রা করছিল। চালক মো. জামির ভাষ্য মতে, আতুরার ডিপো এলাকার চামড়াগুদামের কাছে পৌঁছালে হঠাৎ তিনজন মুখোশধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। মুহূর্তেই অটোরিকশায় আগুন ধরে যায় এবং এতে দুই নারী যাত্রী দগ্ধ হন। তবে চালকের তাৎক্ষণিক সাড়া ও সিলিন্ডার লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে বড় ধরনের বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়া যায়। বাকি তিন যাত্রী অক্ষত রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দগ্ধ দুই নারীকে ভোরে হাসপাতালে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি একটি উদ্দেশ্যমূলক হামলা ছিল।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

৩৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন