সর্বশেষ

জাতীয়৫ আগস্টের পরে ‘সুবিধাবাদীদের করা’ মামলা যাচাইয়ের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশখুলনায় সুন্দরবন দিবস: ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি
এমপি সাচিংপ্রু জেরীকে শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার কমিটি
ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান: জেলে অপহরণে আতঙ্ক, যৌথবাহিনীর অভিযান শুরু
টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুরের পীরগাছায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগে এক বছরেও বিচার হয়নি: ভুক্তভোগীদের ৪ দফা দাবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
অর্থনীতি

ভরা মৌসুমেও পেঁয়াজের দাম দ্বিগুণ: বাজারে সিন্ডিকেটের ছায়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বিভিন্ন বাজারে ভরা মৌসুমেও হঠাৎ করে পেঁয়াজের কেজিপ্রতি দাম বেড়ে গেছে ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত।

রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকলেও ঈদের পর দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। কয়েকদিন আগেও যেই পেঁয়াজ ৩০-৩৫ টাকায় বিক্রি হতো, এখন সেটি ৬৫-৭০ টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের।

এ বিষয়ে অনুসন্ধান করে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃষকদের কাছ থেকে সরাসরি পেঁয়াজ কিনে তা বাজারে না ছাড়িয়ে অবৈধভাবে মজুত করছেন। তারা ভারত থেকে আমদানি বন্ধের অজুহাত দেখিয়ে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এর মাধ্যমে তারা সরকারকে এ বার্তা দিতে চায় যে, ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয়।

শনিবার (১৯ এপ্রিল) প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পাইকারি বাজার কাওরান বাজারে এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৪০-৪৫ টাকা। আর রমজানে সেটি ছিল মাত্র ৩০-৩৫ টাকা। খুচরা বাজারে আরও বেশি মূল্য গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। শুক্রবার (১৮ এপ্রিল) ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকায়।

পাইকারি বিক্রেতারা জানান, সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে এবং পরিকল্পিতভাবে জুলাইয়ের মধ্যে পেঁয়াজের দাম ১০০ টাকার ওপরে তোলার চেষ্টা চালানো হচ্ছে। ভরা মৌসুমে মজুতকরণ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে, যার প্রভাব পড়ছে সরাসরি খুচরা বাজারে।

যাত্রাবাড়ীর কাঁচাবাজারে বাজার করতে আসা মো. শামছুজ্জামান তুর বলেন, “রমজানে কিছুটা স্বস্তি ছিল বাজারে। কিন্তু ঈদের পরপরই আবারও বাজার অস্থির হয়ে উঠেছে। পেঁয়াজসহ অন্যান্য সবজির দামও বেড়েছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।”

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, “সরকারের কাছে অবশ্যই তথ্য আছে কারা পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে। যারা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনের কারণ অনুসন্ধানে তিন স্তরে তদারকি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, রমজানে যেভাবে বাজার নিয়ন্ত্রণে রাখা হয়েছিল, তেমন নজরদারি এখন চালানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সরকারের উচিত হবে সিন্ডিকেট ভেঙে সাধারণ জনগণের স্বস্তি ফিরিয়ে আনা।

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন