সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বান্দরবানে মৈত্রী জল বর্ষণ ও সাংস্কৃতিক উৎসব: পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্য উদযাপন

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে রাজারমাঠে আয়োজন করা হয় ‘মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, "নৃ-গোষ্ঠী বলার আগে আমরা ‘ক্ষুদ্র’ শব্দটি ব্যবহার করতে চাই না।"

তিনি আরও বলেন, “দেশি-বিদেশি পর্যটকদের বান্দরবানে আরও বেশি করে আসা উচিত। এখানকার ১২টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক সংমিশ্রণ ও বৈচিত্র্য যে কাউকে মুগ্ধ করবে।”

চাঁদাবাজি বন্ধ করে পার্বত্য এলাকার মানুষের জীবনমান, স্বাস্থ্য ও শিক্ষার অগ্রগতির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এভাবেই আমরা এগিয়ে যেতে পারি।”

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চারজন বিদেশি প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি উপভোগ করতে উপস্থিত ছিলেন। এছাড়াও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, জেলা প্রশাসক শামীম আরা রিনি, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমাসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

গত ১৩ এপ্রিল শুরু হওয়া মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের শেষ দিনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরের সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা।

১২টি নৃ-গোষ্ঠী ও বাঙালি শিল্পীদের লোকজ সংগীত, নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করেছে, আগামী বছর এই উৎসব আরও জাঁকজমকভাবে উদযাপন করা হবে।

৪২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন