সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ইতিহাসের বৃহত্তম ড্রোন শো, ওয়াসিমের ছবি না থাকায় ফারুকীর দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হলো দেশের ইতিহাসে সর্ববৃহৎ ড্রোন শো।

আন্দোলনের আইকনিক মুহূর্তগুলো তুলে ধরা এই আয়োজনে জায়গা পেয়েছে ছাত্র-জনতার প্রতিরোধের প্রতীক আবু সাঈদের বুলেটবিদ্ধ মুহূর্ত এবং পানির বোতল হাতে প্রতীকী মীর মুগ্ধের ছবি। তবে এই প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানে শহীদ চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের ছবি না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ড্রোন শোতে ওয়াসিম আকরামের অনুপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি অভিযোগ করেন, “শহীদ ওয়াসিম আকরাম ছিলেন একজন রাজনৈতিক কর্মী, তিনি কোটা সংস্কারের দাবিতে নয়, ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে আন্দোলনে অংশ নিয়েছিলেন। অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপেক্ষা করা হচ্ছে।”

এ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সোমবার (১৪ এপ্রিল) রাতে দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, “আজকের ড্রোন শোতে শহীদ ওয়াসিমের ছবি না থাকায় তাদের ব্যথিত হওয়া শতভাগ যৌক্তিক। এই দুঃখ আমারও। স্টোরিটেলিংয়ের থিম, সীমিত সময় ও ইমেজ বাছাইয়ের কড়াকড়ির কারণে অনেককে আমরা উপস্থাপন করতে পারিনি।”

ফারুকী আরও বলেন, “আমি শহীদদের কোনো দলীয় ভিত্তিতে গুরুত্ব দিইনি। জুলাইয়ের প্রতিটি শহীদই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। শুধু জুলাই নয়, গত ১৬ বছরের গুম-খুনের শিকার সব মানুষই আমাদের নায়ক।”

তিনি সবাইকে ‘জুলাই জাদুঘরের’ দিকেও দৃষ্টি দিতে অনুরোধ জানান, যেখানে সব শহীদের গল্প সংরক্ষণের কাজ চলছে বলে জানান তিনি।

ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি ধারাবাহিক অপপ্রয়াস। এর আগে পাঠ্যবই থেকেও শহীদ ওয়াসিম আকরামের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। ছাত্রদল মনে করে, অন্তর্বর্তী সরকারের কিছু অংশ রাজনৈতিক নেতৃত্বকে ভয় পেয়ে ইতিহাস বিকৃত করছে।

নাছির উদ্দিন নাছির বলেন, “শহীদ ওয়াসিম আকরাম তার রক্ত দিয়ে গণ-অভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যতদিন মানুষের মাঝে গণতান্ত্রিক চেতনা থাকবে, ততদিন ওয়াসিম আকরাম অমর থাকবেন।”

৩৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন