সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
আইন-আদালত

অবৈধ সম্পদের মামলায় মোসাদ্দেক আলী ফালু খালাস পেয়েছেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।

রোববার (১৩ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন মামলার রায় ঘোষণা করেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। আদালত আরও উল্লেখ করেন, ফালু সম্পদের হিসাব দাখিল করেছিলেন এবং যদি তার অবৈধ সম্পদ থেকে থাকে, সেগুলো জব্দ করা উচিত ছিল। কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলাটি থেকে খালাস দেওয়া হলো।

মামলার বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম গণমাধ্যমকে খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় মোসাদ্দেক আলী ফালু তার স্ত্রী মাহবুবা সুলতানাকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তিনি আদালত প্রাঙ্গণে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন, তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, ২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর ১৪ ফেব্রুয়ারি মামলায় চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটের পর ফালু ও তার স্ত্রী মামলাটি বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে যান। আদালত ফালুর আবেদন খারিজ করে দিলেও তার স্ত্রীকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। এরপর ২০১৮ সালের ২৭ আগস্ট আদালত ফালুর অনুপস্থিতিতে চার্জ গঠন করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি দুদক সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেয় ফালুকে। ওই বছরের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে বিবরণী দাখিল করেন তিনি। তবে দুদকের অনুসন্ধানে প্রায় ৪৫ কোটি ৬৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ মেলে।

উল্লেখ্য, ২০০৪ সালের ঢাকা-১০ উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোসাদ্দেক আলী ফালু। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি।

৪৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন