সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশসাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় মুসলমানদের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্র-জনতার তীব্র বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় শহরের সর্বস্তরের ছাত্র-জনতা গাজাবাসীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে সড়ক অবরোধ করে।

কর্মসূচি আয়োজিত হয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের উদ্যোগে, যারা প্রথমে খুলনা রোডে মহাসড়ক অবরোধ করে এবং পরে একটি মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ে এসে সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এর ফলে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ কিছুটা সমস্যায় পড়েন।

নিউ মার্কেট মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন, ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পী, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আল ইমরান ইমু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম সহ আরও অনেকে বক্তৃতা করেন। বক্তারা বলেন, গাজায় মুসলিমদের ওপর ইসরায়েলি হামলা মানবাধিকারের লঙ্ঘন এবং একটি অমানবিক কাজ, যা পৃথিবীজুড়ে প্রতিবাদে উত্থিত হয়েছে। তারা দাবি করেন, বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই গাজাবাসীর পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এদিনের বিক্ষোভ শেষে আরাফাত হোসেনের নেতৃত্বে গাজাবাসীর জন্য দোয়া করা হয় এবং সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, জেলা ওলামা পরিষদ, ইসলামী ছাত্রশিবিরসহ একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।

এছাড়া, একই ইস্যুতে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরসহ অন্যান্য উপজেলাতেও প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৪৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন