সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না: তথ্য উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের আশঙ্কা নিয়ে প্রতিবেদনটির প্রতিক্রিয়া জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থার উত্থান সম্ভব নয়।

আজ (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাছুম মিয়ার কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাহফুজ আলম বলেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছি। আমরা চাই, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে এবং কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান এই দেশে নেওয়া হবে না। যদি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না হয়, তবে আমরা শিগগিরই কঠোর পদক্ষেপ নেব। বর্তমান পরিস্থিতিতে অনেকেই সুযোগ নিয়েছেন, কিন্তু যদি তারা সুযোগের সদ্ব্যবহার না করে, তবে আমরা অবশ্যই শক্ত অবস্থান নিব।”

বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থান নিয়ে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে উপদেষ্টা বলেন, “প্রতিবেদনে তারা বলছে, বর্তমান পরিস্থিতি ও হাসিনা সরকারের চলে যাওয়ার কারণে বাংলাদেশে উগ্রপন্থার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোনোভাবেই আমরা এমন সুযোগ কাউকে নিতে দেব না। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষিত রাখতে এবং দেশ পরিচালনায় গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণে আমরা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করব। ইতোমধ্যে আমরা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব মুহাম্মদ রাশেদুল হাসান, নিহত মাছুম মিয়ার বাবা শাহিন মিয়া সহ আরও অনেকে। কবর জিয়ারত শেষে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “গণ–অভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। যদিও সবকিছু শেষ করা সম্ভব নাও হতে পারে, তবে আমরা চেষ্টা করব যেন প্রত্যেক শহীদ পরিবার তাদের প্রাপ্য বিচার পায়।”

তথ্য উপদেষ্টা আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার যে চেষ্টা করছে, তা বাংলাদেশের জনগণ সমর্থন করছে। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে আমরা একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে মাহফুজ আলম বলেন, “এটি নিশ্চিত করা হচ্ছে যে, রাজধানীর বাইরে মফস্বল অঞ্চলের গণমাধ্যমকর্মীরা যেন বৈষম্যের শিকার না হন। সরকার এ বিষয়টি নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

৫০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন