সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
ধর্ম

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ ২৭ মার্চ, বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর উদযাপিত হবে, যা মুসলমানদের কাছে অত্যন্ত পুণ্যময় ও সম্মানিত একটি রাত।

প্রতি বছর রমজান মাসের ২৬ তারিখের রাতে শবেকদর পালিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতটি ইবাদত ও বন্দেগিতে কাটান।

ইসলাম ধর্মের মতে, এই রাতে মহানবী মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই এই রাতটি মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদা এবং পুণ্যের সময়। ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাত শবেকদর হতে পারে, তবে সাধারণত ২৬ রমজানের রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমরা অভিমত দিয়েছেন।

শবেকদরের রাতে ইবাদত করা হলে জীবনের পাপগুলো ক্ষমা করা হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করবে, তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারি, হাদিস : ২০১৪)

এ রাতে পবিত্র কোরআন নাযিল হয়েছে, এবং কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও নাজিল হয়েছে, যা শবেকদরের মহত্ত্বকে তুলে ধরে। 'শবেকদর' ফারসি শব্দ, যেখানে 'শব' মানে রাত এবং 'কদর' মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ বা ভাগ্য। এর ফলে শবেকদর বা লাইলাতুল কদর হলো সম্মানিত রাত বা ভাগ্যরজনী।

পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, অন্য সময়ে এক হাজার মাসের ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবেকদরের রাতে ইবাদত করলে তার চেয়ে অনেক বেশি সওয়াব লাভ হয়। তাই বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও মুসলমানরা এই রাতটি নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারের মাধ্যমে কাটিয়ে অধিক সওয়াব ও পাপমোচন কামনা করবেন।

শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আজ বাদ মাগরিব শবেকদরের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিল আয়োজন করা হবে। শবেকদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া পবিত্র শবেকদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।

৬৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন